ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি পাননি জ্যাকলিন

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কয়েক দিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। অসুস্থ মাকে দেখতে বাহরাইনে যেতে চাই— আদালতের কাছে এমন আবেদন করেন জ্যাকলিন।

তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আপত্তির মুখে এই আবেদন নাকচ করে দেন আদালত। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার দিল্লির একটি আদালতে এ মামলার শুনানি হয়। আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে স্ট্রোক করেন। এরপর থেকে গুরুতর অসুস্থ। মানবিকতার খাতিরে জ্যাকলিনের বাহরাইন ভ্রমণের আবেদন মঞ্জুর করা হোক। এ আবেদনের বিরোধিতা করে ইডি।

এ সময় অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিক বলেন, আমি বুঝতে পারছি আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করতে চান। আমরা বাবা-মায়ের প্রতি খুব আবেগপ্রবণ। কিন্তু মামলা এখন খুবই গুরুতর পর্যায়ে রয়েছে।

বিচারকের এ বক্তেব্যের পর জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানান, এ মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জ্যাকলিন যেকোনো মূল্যে ৫ জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন। পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর আসামি। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। কিন্তু তাতেও আদালতের মন গলেনি।

২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ এরই মধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি পাননি জ্যাকলিন

আপডেট টাইম : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২