ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোবাইলে কথা বলতে গিয়ে লিফটের গর্তে পড়ে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মোবাইলে কথা বলতে গিয়ে মার্কেটের চার তলা থেকে লিফটের গর্তে পড়ে রাকিব হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জৈনা বাজার উপ-শহর টাউন সেন্টার মার্কেটের নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়।

নিহত রাকিব হাসান ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউপির বড় কাশর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউপির জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল কলেজের ছাত্র।

স্থানীয় তাজুল ইসলাম সানি জানান, বুধবার বিকেলে রাকিব বাড়ি থেকে জৈনা বাজারের নবনির্মিত উপ-শহর টাউন সেন্টারে কেনাকাটা করতে আসে। এ সময় তার মোবাইলে কল এলে কথা বলতে বলতে ওই মার্কেটের চার তলার ছাদে চলে যান তিনি। একপর্যায়ে অসাবধনতায় ছাদের পাশে চলে গেলে পা ফসকে নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যান। পরে তার চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

ব্যবসায়ীরা জানান, নবনির্মিত মার্কেটটি ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেলেও নির্মাণাধীন লিফটের গর্ত অরক্ষিত অবস্থায় ছিল। মার্কেট মালিক শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, লিফটের গর্তে পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। নিহত রাকিবের সঙ্গে তার এক বন্ধু ছিল। আমরা নিহতের স্বজন ও সঙ্গে থাকা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মোবাইলে কথা বলতে গিয়ে লিফটের গর্তে পড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩