ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মান-অভিমান ভুলে রাজের ঘরে পরী!

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে স্বামী শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ঐ ছবিতে।

বুধবার দিবাগত রাতে শিরিন শিলা পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

এর আগে, পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

এর মধ্যে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

এদিকে পরীমনির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। ’ এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন?

তবে অনেক নাটকীয়তার পরে একই ফ্রেমে পরীমনি ও শরীফুল রাজের দেখা মিলল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

মান-অভিমান ভুলে রাজের ঘরে পরী!

আপডেট টাইম : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩