ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে নিথর হেলপার 

দিনাজপুর চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল নামে হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে ঠিকমত দেখা যাচ্ছিল না রাস্তা। চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে নিথর হেলপার 

আপডেট টাইম : ১০:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩