ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

 অপরাধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করা। আর এ কারনে একদিনে মোঃ শামিম শেখ নামে এক সাংবাদিকের উপর একাধিকবার হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। পরে জাহাঙ্গীর ফরাজি নামে এক ইউপি সদস্য ঘটনা মিমাংসা করার কথা বলে মাদক ব্যবসায়ীদের নিয়ে পূণরায় উক্ত সাংবাদিককে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

  বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা হামলায় আহত সাংবাদিক শেখ শামিমকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত সাংবাদিক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সাংবাদিক মোঃ শামিম শেখ কিছুদিন আগে ডি নিউজ ২৪.কম নামে একটি অনলাইন পোর্টালে বড়গাঁও গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী নিউজ করেন। নিউজ প্রকাশের পর বড়গাঁও গ্রামের সাফির উদ্দীনের ছেলে ফয়সাল,সহিদুল্লাহর ছেলে সিয়াম,লতিফ মাষ্টারের ছেলে তুষার,মৃত তনু ফরাজির ছেলে জাহাঙ্গীর ফরাজি,জাহাঙ্গীর ফরাজির ছেলে তারেক ফরাজি,সোলমান হাজীর ছেলে আল আমিন,ফাইজুউদ্দীনের ছেলে ওমর সানিসহ কয়েকজন গত ৩১ জানুয়ারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সাংবাদিকের বাড়িতে হানা দেয়। এসময় সাংবাদিক শামিম শেখকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকী দিয়ে চলে যায়। এর পরদিন আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় অভিযুক্তরা পূণরায় সাংবাদিক শামিম শেখের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এ ঘটনায় উক্ত সাংবাদিক প্রতিবাদ করলে সিয়াম তার উপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলা কারীরা চলে যায়। পরে মোক্তারপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ফরাজিকে সাথে করে হামলাকারীরা ঘটনাটি মিমাংসা করবে বলে সাংবাদিক শামিম শেখকে ডেকে নেয়। এসময় তারা ১০/১২ টি মটর সাইকেলে করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ঘটনা মিমাংসা না করে পূণরায় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক শামিম শেখকে কুপিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চাচা জমসের আলী এগিয়ে আসলে তাকেও মেরে আহত করে। পরে সুযোগে পেলে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে হামলাকারীরা চলে যায়। উল্লেখিত ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হামলায় আহত সাংবাদিক শামিম শেখ জানান,মাদকের বিরুদ্ধে নিউজ করায় তারা আমাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

কালিগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩