ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নরসিংদীতে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, ব্যবসায়ী আটক

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযুক্ত বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এমদাদুল হক বুলু দীর্ঘদিন ধরে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে হাত দেয়াসহ জোরপূর্বক বলাৎকার করে আসছিল। এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতিও দেখাতেন বুলু।

৪ ফেব্রুয়ারি বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় বলাৎকারের চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থী পালিয়ে গিয়ে মাদরাসার প্রিন্সিপালকে ঘটনাটি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ পলাশ থানা পুলিশকে অবগত করে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যবসায়ী বুলু আত্মগোপনে গেলেও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআই মুঞ্জুর আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমদাদুল হক বুলুকে আটক করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

নরসিংদীতে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩