ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

রাজধানীর উত্তরখান থেকে ছোঁ মারা পার্টির ১৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান থেকে ছোঁ মারা পার্টির ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। প্রকৃতপক্ষে এরা হল ড্যান্ডি খোর, হিরোইন খোর, বাবা খোর।

যাত্রীরা ট্রেন বা বাস বা প্রাইভেটকারের জানালার পাশে আনমনে বসে আছেন, ঠিক তখনই কেউ আপনার সাথে থাকা মূল্যবান সামগ্রী মুহূর্তের মধ্যেই ছোঁ মেরে ছিনতাই করে নিয়ে চলে গেল। বিশেষ করে মোবাইল, কানের দুল ইত্যাদি ছিনিয়ে নেওয়া এমনই এক সংঘবদ্ধ ছিনতাই বা ছোঁ মারা পার্টির ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো:- মিজান, আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসন, হৃদয়, রাজ, সুমন, সোহেল বাবু, হৃদয়, মনিরুজ্জামান, নাজমুল, মনির, ইমরান, ফারুক, আশরাফুল ইসলাম সজিব, আরিফ ও হাসান। এ সময় তাদের হেফাজত হতে ১টি নাম্বারবিহীন মোটরসাইকেল, ৫০টি সিমবিহীন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসেট, ১টি ল্যাপটপ, ৪টি চাকু, দুই জোড়া স্বর্ণের দুল ও নগদ ২৩,৫০০ টাকা জব্দ করা হয়।

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী বা ছোঁ মারা পার্টির সদস্যরা বাস, ট্রেন, প্রাইভেটকার কিংবা সিএনজির জানালার পাশ বসে থাকা যাত্রীদের নিকট থেকে থাবা অথবা ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়। এমনকি বিভিন্ন পাড়া মহল্লায়ও দেশীয় অস্ত্রের (চাকুর) ভয় দেখিয়ে এরা ছিনতাই করে আসছিল। এই ছিনতাইকারী চক্রের বেশিরভাগ সদস্যই মাদকাসক্ত। তাদের দলনেতা হল মহাজন। ছিনতাইকারীরা যে সকল মূল্যবান দ্রব্য-সামগ্রী ছিনতাই করে, মহাজনরা তাদের কাছ থেকে সেগুলো কম দামে কিনে নেয়।

তিনি বলেন, মহাজনেরা মোবাইল সামগ্রী কিনে নেওয়ার পর প্রথমে সেটি ভেঙে এর ভিতরে থাকা ডিভাইসগুলো এক এক করে আলাদা করে ফেলে। এমনকি তারা আইএমই নাম্বারও চেঞ্জ করতে পারে এবং দামি মোবাইলের ক্ষেত্রে তারা সেগুলো বিদেশে পাচার করে দেয়। মহানগরীর বিভিন্ন এলাকা যেমন মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ডে এই সংঘবদ্ধ ছিনতাইকারী বা ছোঁ মারা পার্টির সদস্যদের উপস্থিতি রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।এ ব্যাপারে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন আসামি দ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রাজধানীর উত্তরখান থেকে ছোঁ মারা পার্টির ১৬ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩