ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সেই শিক্ষকের উপহার নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম

সম্প্রতি বগুড়ায় সংসদ সদস্য (এমপি) পদের উপনির্বাচন চলাকালে আলোচিত ইউটিউবার ও এমপি পদপ্রার্থী হিরো আলমকে একটি গাড়ি উপহারের ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক শিক্ষক। অবশেষে সেই গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমানের বাড়িতে যাবেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান, তিনি বেলা ১১টার দিকে মখলিছুর রহমানের বাড়িতে যাবেন।

এম মখলিছুর রহমান চুনারুঘাট উপজেলার নরপতি হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি ফেসবুকে বগুড়ার উপনির্বাচনের সময় হিরো আলমকে একটি নোয়াহ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন।

এদিকে প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সোমবার তার ফেসবুক পেজে হিরো আলমের আসার বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি গণমাধ্যমকর্মীদের তার বাড়িতে যেতে নিষেধ করেন। যদি গণমাধ্যমকর্মীরা তার বাড়িতে যান তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও হুমকি দেন।

এর আগে গত ৩১ জানুয়ারি হিরো আলমকে নিজের নোয়াহ গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও দেন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমান। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের ঐ ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সেই শিক্ষকের উপহার নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম

আপডেট টাইম : ০৮:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩