ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ

গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

 গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরে এক নারীসহ সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ ফেব্রæয়ারী) দিবাগত রাতে কালিয়াকৈর ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জিএমপি’র উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) দুপুরে তাঁর কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে শফিকুল ইসলাম ওরফে সুশীল (নব মুসলিম) (৪০), শেরপুরের শ্রীবর্দী উপজেলার আটাকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন ওরফে শুকুর (২৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিবরামপুর গ্রামের নজরুল ইসলাম মেয়ে নিলুফা আক্তার (২৬)। তারা সাভারের আশুলিয়া ও গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় ভাড়া থেকে অপরাধ কার্যক্রম পরিচালনা করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সহকারী উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ জানান, গত ২৪ জানুয়ারি জনৈক সুরাইয়া খাতুন অভিযোগ করেন তাদের বিকাশ এজেন্টের দোকান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে। ওই মোবাইল থেকে প্রতারকচক্র ২৮ হাজার টাকা ক্যাশ আউট করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য শফিকুল ইসলাম ওরফে সুশীলকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতো চক্রের অপর দুই সদস্য মোহাম্মদ মামুন ওরফে শুকুর এবং নিলুফা আক্তারকে টঙ্গী থেকে গ্রেফতার করে।

তিনি আরো জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১টি মোবাইল, ক্যাশ আউটকৃত সাড়ে ১৭ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্র্রেফতারে অভিযান অব্যাহত আছে। তাদেররকে মঙ্গলবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী

গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩