ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় তথ্য ক্যাডারের কর্মকর্তারা

প্রশাসন ক্যাডারের সঙ্গে এক হতে চান তথ্য ক্যাডারের কর্মকর্তারা। প্রশাসনের সঙ্গে একীভূতকরণের কাজ শুরুর অনুরোধও জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিসিএস-তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদা) মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব নূর এলাহি মিনা, বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক কামাল আহমেদ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য ক্যাডার একীভূত করার বিষয়ে গত ২৯ ডিসেম্বর পর্যালোচনা সভা হয়। এ জন্য একটি কমিটিও গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে তথ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের কাজ শুরুর দাবি জানান।

তথ্য ক্যাডার কর্মকর্তারা জানান, তাদের সমিতির তৎকালীন সভাপতি ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলামের নেতৃত্বে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রশাসনে একীভূতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র দেয়। প্রায় একই সময়ে সমবায়, পরিসংখ্যান, বাণিজ্য ক্যাডারও প্রশাসনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে সম্প্রতি বাণিজ্য ক্যাডারের সঙ্গে এক হওয়ার কাজ শুরু হলেও অন্যগুলোর কার্যক্রম এখনো শুরু হয়নি। এই প্রেক্ষিতেই তথ্য ক্যাডার সমিতির কর্মকর্তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে বৈঠক করেন। তারা সভাপতিকে অফিশিয়ালি অ্যাডমিনের সঙ্গে তথ্যের মার্জের কার্যক্রম শুরু করতে অনুরোধ করেন। অ্যাডমিন সার্ভিসের সভাপতি এ সময় নিজ সার্ভিসের সঙ্গে আলাপ করে পরবর্তী কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় তথ্য ক্যাডারের কর্মকর্তারা

আপডেট টাইম : ০৮:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩