ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা

২০২২ সালের বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো লিওনেল মেসি। তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

দুনিয়াজুড়ে ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে কার হাতে উঠছে ২০২২ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে নির্বাচিত করা হবে এবারের বর্ষসেরা ফুটবলার।

তালিকায় আছেন লিওনেল মেসি। ২০২২ সালে বিধাতা যেন মুখ তুলে তাকিয়েছে লিওর দিকে। ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু জিতলেও শুধু একটি শিরোপার অভাব ছিল তার ঝুলিতে। তবে কাতার বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক এলএমটেন। তার হাত ধরেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সেরা খেলোয়াড়ের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদকে ১৪তম চ্যাম্পিয়ান্স লিগ শিরোপা জেতানো ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা শিরোপা জিতেছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপ জয়ের দৌড়েও আছেন এই ফরাসি তারকা। ২০২১-২২ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি।

ফরাসি আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও আছেন এই তালিকায়। ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এ ছাড়াও পিএসজির হয়ে গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা

আপডেট টাইম : ০৮:৩৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩