ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় গ্রেফতার হওয়া ছাত্রলীগের দুই নেতাকে শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহসভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহসভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

এর আগে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ বইমেলা থেকে তাদের গ্রেফতার করে। পরে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৯:৪৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩