ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

ফোনে শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে ফাঁস নিলেন সুমন

নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ায় সিরাজ দৌলা সুমন নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, বুধবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর এলাকায় আবুল খায়েরের ভাড়া বাসা নারগিস ভিলায় এ ঘটনা ঘটে। মৃত সুমন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মো.নজিরের ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বাসায় ছিলেন না পরিবারের সদস্যরা। ওই সময় তিনি তার শাশুড়ির কাছে ফোন দিয়ে ক্ষমা চান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন সুমন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুধারাম থানার এসআই মো.মোজাফর আলী জানান, ব্যবসায় লোকসান হওয়ার সুমন গলায় ফাঁস দেয়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

ফোনে শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে ফাঁস নিলেন সুমন

আপডেট টাইম : ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩