ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং ৫ নম্বর শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশীদ এ তথ্য জানান।

হারুনুর রশীদ জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত।

স্থানীয়দের বরাতে হারুনুর রশীদ বলেন, রাতে ওই আশ্রয় শিবিরের সি-২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এসময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের অজ্ঞাতপরিচয় একটি দল হামলা চালায়। এতে মোহাম্মদ সলিম গুলিবিদ্ধ হন। পরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, আহত সলিমকে উদ্ধার করে প্রথমে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

উপমহাপরিদর্শক হারুনুর রশীদ আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৮:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩