ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ পুলিশের হাতে আটক

দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন ধারার প্রচলন শুরু হয়েছে। নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ। এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার সাইটের।

ভিডিও এবং নাটকে জুয়ার এ প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশের অভিযোগ, ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো। এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতো। এ নিয়ে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

প্রত্যয় হিরণরা বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি একলাখ দশ হাজার টাকা করে নিতো। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করতো আব্দুল হামিদ নামের একজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটের সঙ্গ চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। ওদের গ্রেফতার করে আমরা জানতে পারি যে, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা।

প্রায় বছরখানেক প্রত্যয় হিরণদের ওপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। কর্মকর্তারা বলছেন, আটকদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়। সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ পুলিশের হাতে আটক

আপডেট টাইম : ০৯:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩