ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

প্রেমিকাকে বিয়ে করতে শিশু অপহরণ, অবশেষে ধরা

টাঙ্গাইলে ইব্রাহিম সরকার নামের এক শিশু অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেলে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম সরকার উপজেলার সারপলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য তিন লাখ টাকা জোগাড় করতে ১০ বছর বয়সী কন্যা শিশুকে অপহরণ করে ইব্রাহিম সরকার নামের ওই যুবক। শনিবার বিকেলে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্য ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করাসহ অপহরণকারী ইব্রাহিম সরকারকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর জেলার জয়দেবপুরের শিরিরচালা এলাকা থেকে এক কন্যা শিশুকে ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহিম সরকার। প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুরের সার পলশিয়া তার এক আত্মীয় বাসায় লুকিয়ে রেখে ভিকটিমের মাকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তার শিশুকে হত্যার করা হবে বলে হুমকি দেয়া হয়। ওই ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশুর মা র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি দল শনিবার বিকেলে ভূঞাপুরে গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী অপহরণসহ মুক্তিপণ দাবির কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা

প্রেমিকাকে বিয়ে করতে শিশু অপহরণ, অবশেষে ধরা

আপডেট টাইম : ০৮:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩