ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

আখাউড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র‍্যাব। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার মো. আবু শামার ছেলে মো. দুলাল মিয়া ও লোকমান মিয়া।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাব-৯, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে র‍্যাব জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি অটোরিকশাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত দুইটি অটোরিকশা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানায়, আটককৃত দুইজন সম্পর্কে আপন ভাই। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকেন। আটককৃত লোকমান মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, ডিএমপির মিরপুর মডেল থানা ও গাজীপুর কাপাসিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আখাউড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

আপডেট টাইম : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩