ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জুলফিকার আলী (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জুলফিকার আলীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুদ বলেন, আজ রাতে মোহাম্মদপুর বেরি বাঁধে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলের চালককে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় জানা যায়। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হেলাই গ্রামে। সে ওই এলাকার মো. শফিউদ্দিন মোল্লার ছেলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আপডেট টাইম : ০৮:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩