ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ট্রেন ছাড়তেই ঝাঁপ, দ্বিখণ্ডিত হলেন যুবক

চট্টগ্রাম নগরের রেলওেয়ের পুরাতন স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগাম রেলস্টেশন সংলগ্ন বটতলী রেললাইনে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, চার নম্বর প্ল্যাটফরমে হাঁটছিলেন ওই যুবক। এ সময় কর্ণফুলী ট্রেন ছাড়তেই ৩ নম্বর রেললাইনে গিয়ে ঝাঁপ দেন ওই যুবক। এতে দ্বিখণ্ডিত হয় তার শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (আরএনবি) আমান উল্লাহ আমান বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ট্রেন ছাড়তেই ঝাঁপ, দ্বিখণ্ডিত হলেন যুবক

আপডেট টাইম : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩