ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

ছেলের জন্য জামা কিনে ফেরা হলো না বাবার

কুমিল্লার দেবীদ্বারে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শেখ সোহাগ নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকার কেএমবি ব্রিক্স ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ সোহাগ দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের শেখ বাড়ির মৃত শেখ আবুল হাসেমের বড় ছেলে। তিনি পেশায় মাইক্রোচালক ছিলেন।

আহতরা হলেন- নিহতের স্ত্রী হালিমা আক্তার, বাজেবাকর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী হাসনেয়ারা বেগম, মফিজুল ইসলামের মেয়ে ইয়াছমিন আক্তার, ভিড়াল্লা গ্রামের সিএনজিচালক সোহেল রানা, মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের আকাশের আট বছরের ছেলে হাসান ও হামজার ছয় বছরের ছেলে ইকরামুল।

স্বজনরা জানান, বৃহস্পতিবার স্ত্রী হালিমা আক্তারকে নিয়ে স্থানীয় কালিকাপুর বাজারে যান শেখ সোহাগ। পরে সেখান থেকে দুই ছেলেসহ পরিবারের সবার জন্য কাপড় কিনে অটোতে করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে বেগমাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শেখ সোহাগ আরো সাতজন। পরে স্থানীয়রা দ্রুত সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান শেখ সোহাগ।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। আহতরা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত মাইক্রো ও অটোরিকশাটি মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

ছেলের জন্য জামা কিনে ফেরা হলো না বাবার

আপডেট টাইম : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩