ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

পাওনা টাকা না পেয়ে ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাবার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তার ১৩ বছরের ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

শুক্রবার (১০ মার্চ) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোরের নাম শাওন ইসলাম (১৩)। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গরামপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে। গুরুতর অসুস্থ ওই কিশোর শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাওনের মা আরজিনা বেগম বলেন, উপজেলার চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের পাঁচ বিঘা জমি বছরে লিজ নিয়ে পেয়ারা বাগান গড়ে তোলেন পার্শ্ববর্তী বেড়গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেন। ফলন বিপর্যয়ের কারণে লিজের দুই বছরের টাকা পরিশোধ করতে পারেননি কাবিল। এ কারণে শুক্রবার সকালে কাবিলের কিশোর ছেলে শাওন বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে গেলে মুন্নাফ সেখান থেকে শাওনকে তুলে নিয়ে গিয়ে শিকলে বেঁধে দফায় দফায় নির্যাতন চালায়। খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় দুপুর ২টায় শাওনকে উদ্ধার করে।

নির্যাতনের অভিযোগ অস্বীকর করে মুন্নাফ হোসেন বলেন, জমি ইজারার টাকা পরিশোধ না করে টালবাহানা করছিলেন কাবিল হোসেন। সকালে বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে এলে তার ছেলেকে আটকে রাখা হয়েছিল। তবে নির্যাতন করা হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পাওনা টাকা না পেয়ে ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট টাইম : ০৯:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩