ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্তর্গত গাজীপুরে সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর শিববাড়িতে ইউরো বাংলা কনভেনশন সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া ইব্রাহিম খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ সালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাব-এডিটর আল-মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সাংবাদিক নেতারা বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ জেলা, এ জেলায় অনেকেই সাংবাদিকতা করেন। যারা সাংবাদিকতার লাঠি ঝুলিয়ে সারাদিন ব্যবসা-বাণিজ্য করে কাটায় তাদের কারণেই আজ প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে। যারা অপসাংবাদিকতা করে তাদের প্রতিহত করতে হবে। গাজীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে এমনটি হতে দেওয়া উচিত নয় এবং বিচারের আওতায় আনা উচিত। দ্বি-বার্ষিক সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩