ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

নেত্রকোণার কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

দেশের ৫৬৪ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় নেত্রকোণার কেন্দুয়া মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বেধন করা হয়েছে।

স্থানীয় পৌর বাসিন্দা মাওলানা এনামুল হক সুমন জানান, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। উপজেলায় সর্বপ্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ এটি। অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, কেন্দুয়া উপজেলার পরিষদের নব নির্মিত মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি জোহরের নামাজ থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন,বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

আপডেট টাইম : ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩