ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

মাদারীপুরে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। পরে বাসের ভেতর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৬ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা

মাদারীপুরে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

আপডেট টাইম : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩