ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

হৃদয় খানের নতুন অধ্যায় শুরু

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। অন্যান্য প্রযোজনা কোম্পানির পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে।

প্রকাশিত গানগুলো দর্শক শ্রোতামহলে বেশ প্রশংসিত হচ্ছে। পাশাপাশি করছেন স্টেজ অনুষ্ঠানও।

সম্প্রতি নতুন পরিচয়ে দেখা দিয়েছেন এ সংগীতশিল্পী। এইচকে প্রোডাকশন নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে সাক্ষাৎকারধর্মী ভিডিও প্রকাশ করেছেন। প্রথম সাক্ষাৎকার নিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের। ভিডিওটি এরই মধ্যে আপলোড দিয়েছেন।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এটি নিজের ভালোলাগা থেকে করছি। ইচ্ছা আছে আরও নতুন ভিডিও প্রকাশ করার। প্রখ্যাতদের নিয়েই আপাতত কাজ করছি। তবে কাদের নিয়ে করব আগেই বলছি না। সময় হলে দর্শক দেখতে পাবেন।’ এদিকে শিগ্গির নতুন মিউজিক ভিডিও প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী 

হৃদয় খানের নতুন অধ্যায় শুরু

আপডেট টাইম : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩