ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বাবু (৩০)।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বাবু নামে ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মনির হোসেন ও সাইদ হোসেন জানান, ১০তলা ভবনের ৭ম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, বাবুর বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। তার বাবার নাম মনোয়ার ইসলাম। মাত্র ৩ থেকে ৪ দিন আগেই কাজের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩