ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া: সানাই

ঢালিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়েচেন অনেক আগে। ধর্ম-কর্মে মনোযোগী দিয়েছেন তিনি। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখে সংসার করছেন সানাই।

ঝলমলে মিডিয়া ছাড়লেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই স্বামীর সঙ্গে তোলা বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। এছাড়াও নানান সময় স্ট্যাটাসে নিজের মনোভাব প্রকাশ করেন।

সবশেষ স্ট্যাটাসে খানিকটা দুঃখপ্রকাশ করে সানাই লিখেছেন, ‘জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া। বাবা ইফতারের দাওয়াত দিলেও নিতে পারিনি। বাবাকে দেখলেই কান্না পায় আমার। কারণ ছেড়ে আসতে হয় বাবার ঘর।’

এক সময় বোল্ড অবতারে হাজির হওয়া সানাই কেন মিডিয়া ছাড়লেন, সেটি জানতে নেটিজেনদের প্রচুর আগ্রহ। যদিও বেশ আগেই সেই উত্তর দিয়েছেন তিনি।

সানাইয়ের ভাষ্য, ‘অনেকের মনেই প্রশ্ন, কেনো আমি আলো ঝলমলে মিডিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছি? এই প্রশ্নের পেছনে অনেক কারণ থাকলেও উদ্দেশ্য ছিলো একটাই। আমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যেকটি বান্দা পাপী, কেউ কম পাপী, কেউ বেশি পাপী এই যা! কিন্ত আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন।’

তিনি যোগ করেন, ‘আমার ইসলামের পথে ফেরার পেছনের কারণ বলতে, একটা সময়ে বিনা কারণেই আমার মন খারাপ থাকতো। হঠাৎ করেই মন খারাপ হয়ে যেত। হঠাৎ করে কিচ্ছু ভালো লাগতো না। তখন আমি নামাজ শুরু করি। প্রথমে নামাজ পড়তে আলসেমি লাগলেও কিছুদিনের মধ্যে নামাজ না পড়লে ভালো লাগতো না। নামাজ আমার সঙ্গী হয়ে গেলো। কুরআন মাজিদে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ঠিক এভাবেই নামাজ আমাকে বের করে নিয়ে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। সেই পথ, যা মানব জাতিকে সরল পথ দেখায়।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

জীবনের প্রথম ইফতার বাবাকে ছাড়া: সানাই

আপডেট টাইম : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩