ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল নিয়ে গুলশানে গোপন বৈঠক, জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর গুলশানে একটি বাসায় গোপন বৈঠকের সময় দুই নারীসহ জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল বোমা, লিফলেট ও সন্ত্রাসবাদ বিষয়ক বই উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে গুলশানের শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরও রয়েছেন।

গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, গ্রেফতাররা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেল বোমাসহ হামলা চালনোর প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা রুজু হয়েছে।

তাদের কাছ থেকে আটটি ককটেল বোমা, ২০টি সদস্য ফরম, ৩২টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি দ্বীন প্রতিষ্ঠায় নারীদের দায়িত্ব বিষয়ক বই, ১টি ব্যক্তিগত রিপোর্ট বই, ১টি সংগঠন প্দ্ধতি বই, ১টি বিচারের নামে প্রহসন বই, ৪টি মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই, ৩টি দেশটা কি রাজাকারমুক্ত হবে শীর্ষক বই ও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ককটেল নিয়ে গুলশানে গোপন বৈঠক, জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট টাইম : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩