ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল

উত্তরা সংবাদ দাতা :  হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর -এর উদ্যোগে গতকাল মঙ্গলবার উত্তরার জামিয়াতুল মানহাল আল ক্বওমিয়া মিলনায়তন ডিয়াবাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজানে কারাবন্দী আলেম ওলামাদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দুআ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির আতা উল্যাহ হাফেজি। ইফতার মাহফিল, দোয়াও আলোচলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মহানগর মহাসচিব আব্দুল কাইয়ুম সোবহানি দাঃবাঃ।

এসময়ে সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম সোবহানি বলেন, মাওলানা মামুনুল হক সহ তাদের অনেক নেতা কর্মী দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রয়েছে।

এ সময় তারা বলেন, সরকার যদি ঈদের আগে তাদের নিরপরাধ নেতা কর্মীদের মুক্তি না দেয়,তাহলে আলেম সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে রাজ পথে দাবি আদায় করা হবে।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্যক আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত অন্যান্য হেফাজত নেতারা সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন, রমজান মাস তাকওয়ার মাস, ত্যাগ ও মহিমার মাস, রহমত ও বরকতময় এই মাসে তাদের নেতাদের মুক্তি দিতে হবে।

তারা সরকারকে উদ্দ্যেশ্য করে আরো বলেন বিশ্বের সকল দেশে রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রয়েছে অথচ আমাদের দেশে কালো বাজারি ব্যবসায়ীরা সরকারের ছত্র ছায়ায় গরীব মানুষের রক্ত চুসে নিলেও সে দিকে কারো নজর নেই।

উপস্থিত কেন্দ্রীয় হেফাজত নেতারা সরকারকে হুশিয়ার করে বলেন, ঈদের আগেই যেন তাদের নেতা কর্মীদের মুক্তি দেওয়া হয়। উপস্থিত হেফাজত নেতারা বক্তব্যে আরো বলেন, সহমর্মিতার এই মাসে তাদের নেতা কর্মীদের অভিলম্বে মুক্তি দেওয়া না হলে এবং বিনা অপরাধে নেতা কর্মীদের গ্রেফতার বন্ধ করা না হলে তারা যে কোন কর্মসূচি দিতে বাধ্য হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী। সবশেষে মহানগর হেফাজতে ইসলামের নায়েবে আমির মুসলিম জাতীর জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং

কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল

আপডেট টাইম : ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩