ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার

নিজস্ব প্রতিবেদক :  স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দিয়েছে। হেলিকপ্টারে করে এখন হাতিরঝিল থেকে পানি আনা হচ্ছে।

এরই মধ্যে আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫০টি ইউনিট। তবুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের পুকুর থেকে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস। তাতেও সংকট না কাটায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি আনা হচ্ছে।

এরই মধ্যে ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের ৪টি ভবনে। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার

আপডেট টাইম : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩