ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ির মানিকছড়িতে হ্লাসিংমং মারমা নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্যকে হত্যার প্রতিবাদে জেলার পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়; চলবে দুপুর ২টা পর্যন্ত। অবরোধ ডাকা উপজেলাগুলো হলো–মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি।

এদিকে অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলোকে পুলিশ প্রহরায় গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা রোধে সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

এদিকে ইউপিডিএফ এক বিবৃতিতে, অবিলম্বে খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (০২ এপ্রিল) বিকেলে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু উত্তোলনকারীরা হ্লাসিংমংকে গণপিটুনি দেযন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে সাংগঠনিক চাঁদাবাজি করতে গেলে তাকে গণপিটুনি দেয়া হয় বলে জানালেও ইউপিডিএফের দাবি, সাংগঠনিক কাজে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ চলছে

আপডেট টাইম : ০৯:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩