ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ এপ্রিল থেকে হেলমেট ছাড়া বাইকে মিলবে না তেল

হেলমেট ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সড়কে চলাচলকারী কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করবে না পেট্রল পাম্পগুলো। পাশাপাশি সিএনজি পাম্পগুলোতে নির্ধারিত চাপের নিচে গ্যাস দেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১০ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত সড়কে শৃঙ্খলা আনয়নে যানবাহনের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বেশকিছু উদ্যোগ নেয়া হয়। ‘হেলমেট দেখে জ্বালানি দেবো, জীবন বাঁচাতে সহায়ক হবো; হেলমেট পড়ুন, জীবন বাঁচান’ স্লোগান নিয়ে সবকয়টি পাম্পে ব্যানার টানিয়ে দেওয়া হবে ও সারা জেলায় মাইকিং করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, কাগজপত্রবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালককে ধরতে অভিযান অব্যাহত থাকবে। সিএনজি পাম্পগুলোতে নির্ধারিত চাপের নিচে গ্যাস দেওয়া হলে প্রয়োজনে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়াসহ ১০টি সিদ্ধান্ত হয়।

তিন মাস পর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে পুনরায় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ সময় একাধিক পাম্পের বিরুদ্ধে ভেজাল জ্বালানি সরবরাহ ও ওজনে কম দেওয়ার অভিযোগ আনা হয়। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সভায় হুঁশিয়ারি করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। ঈদের আগে আরো সভা করে শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হবে। তবে এজন্য প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ডেইজি রায় টুম্পা, বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকি, বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

১০ এপ্রিল থেকে হেলমেট ছাড়া বাইকে মিলবে না তেল

আপডেট টাইম : ০৯:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩