ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

পিরোজপুরের কাউখালীতে জমি ও পূর্ববিরোধের জেরে হাসিব বয়াতি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব (২৬) ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক মেম্বার মহারাজের সঙ্গে আগে থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সন্ধ্যায় ইউনুস বয়াতির সঙ্গে মহারাজ মোল্লার কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় হাসিব মহারাজদের বাড়িতে যায়। অনেক সময় পার হয়ে গেলেও হাসিব বাড়িতে না এলে স্বজনরা রাত ৮টার দিকে তার খোঁজে বের হয়। পরে মহারাজের বাড়ির কাছে ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তার ব্রিজের গোড়ায় তাকে পড়ে থাকতে দেখে। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত হাসিবের মা নিরু বেগম জানান, মহারাজ মোল্লার লোকজন সন্ধ্যার পর তার ছেলেকে ডেকে নিয়ে যায় এবং পরে তাকে কুপিয়ে হত্যা করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে সাবেক মেম্বর মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। সন্ধ্যায় ইউনুস বয়াতির সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরবর্তী সময়ে হামলার ঘটনা ঘটে। মরদেহ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩