ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

ঝড় তুলেছে শাকিবের ‘কথা আছে’

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র গান ‘কথা আছে’ দিয়ে অনলাইনে ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান।

বুধবার সন্ধ্যায় এই নায়ক তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ‘কথা আছে’। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি দেখেছেন ৫ লাখের বেশি দর্শক। শাকিবের পেইজ থেকেই গানটি শেয়ার হয়েছে কয়েক হাজার, মন্তব্য পড়েছে হাজার দশেক!

যেসব মন্তব্যে দর্শকের মুগ্ধতা ঝরে পড়ছে। তারা বলছেন, গানটির কারণে ঈদে এই ছবি দেখার আগ্রহ বেড়েছে।

বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরো বলেন, নতুন শাকিবকে পেলেন। যা দীর্ঘদিন প্রত্যাশিত ছিল। র‍্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এই শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন।

গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। যার নমুনা ‘কথা আছে’ গানটি!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

ঝড় তুলেছে শাকিবের ‘কথা আছে’

আপডেট টাইম : ১২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩