ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ সুপার মার্কেট ৭ বছর ধরেই ‘অগ্নিঝুঁকিপূর্ণ’

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের পর এবার আগুনে পুড়েছে রাজধানীর নিউ সুপার মার্কেট। ঈদের আগে আগুনে পুড়েছে ব্যবসায়ী ও কর্মচারীদের স্বপ্ন-আশা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন- নিউ সুপার মার্কেটের ভবনটিকে ২০১৬ সালেই ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এদিকে আগুনে সব হারানো ব্যবসায়ীদের হাহাকারে ভারী হয়ে উঠেছে নিউ মার্কেট এলাকা।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন- ব্যবসায়ী সমিতির গাফিলতির কারণে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তারা বলছেন, মার্কেটে বিদ্যুতের লাইন ছিল অরক্ষিত। এছাড়া অগ্নিনির্বাপণের আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। কাপড়ের মার্কেট হিসেবে যে ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার দরকার ছিল, তেমনটা মার্কেটে ছিল না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। পুরো মার্কেটটি কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়ায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। এছাড়া বিজিবি, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নিউ সুপার মার্কেট ৭ বছর ধরেই ‘অগ্নিঝুঁকিপূর্ণ’

আপডেট টাইম : ১২:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩