ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

আর্তনাদে ভারী নিউমার্কেট এলাকা, নিঃস্ব কয়েক হাজার মালিক-কর্মচারী

সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আর্তনাদে ভারী নিউমার্কেট এলাকা। রাতভর অবশিষ্ট মালামাল সরানোর চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া মালামালের মধ্যেই অনেকে খুঁজে ফেরেন বেঁচে থাকার আশা।

স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। রক্ত পানি করা শ্রম নিঃশেষ করে দিয়েছে আগুন। আর কয়টা দিন পরই ঈদ। ক্ষতিগ্রস্তদের চোখেমুখে এখন হাহাকার। সব হারিয়ে নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।

শনিবার (১৫ এপ্রিল) মধ্যরাতে সুযোগ পেয়ে নিউমার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রবেশ করেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া মালামালের মধ্যেই অনেকেই খুঁজে ফেরেন বেঁচে থাকার আশা। রাতভর চলে অবশিষ্ট মালামাল নিরাপদ গন্তব্যে নেয়ার কাজ। ব্যবসায়ীদের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবীরা।

তারা বলছেন, দোকানের শাটার খোলার পর আগুন দেখা যাচ্ছে। প্রচণ্ড গরমে কাজ করাও কঠিন হয়ে ওঠে। ঝুলানো মালামাল পুড়ে গেছে। কিন্তু বস্তায় থাকা কিছু মালামাল রক্ষা পেয়েছে। সেগুলো এনে কিছু ভালো আছে কিনা, তা বাছাই করা হবে।

কয়েকজন ব্যবসায়ী বলেন, কিছুই পাইনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের মৌসুমের জন্য আমাদের সারা বছরের অপেক্ষা থাকে। এ জন্য মায়ের সোনা বন্ধক রেখেছি; ব্যাংক থেকে ঋণ নিয়েছি। কিন্তু ক্যাশে থাকা নগদ সব টাকাও পুড়ে শেষ।

মধ্যরাতেও কুণ্ডলী পাকিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন নিউমার্কেটের চারপাশ। খুঁজে খুঁজে পানি দিয়ে আগুন নেভাতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রচণ্ড গরমে কাজ করতে বেগ পেতে হয় তাদের।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। তুষের আগুনের মতো কাপড়গুলো জ্বলছে।

আগুনে নিঃস্ব হয়েছেন প্রায় দেড় হাজার দোকানের কয়েক হাজার মালিক ও কর্মচারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আর্তনাদে ভারী নিউমার্কেট এলাকা, নিঃস্ব কয়েক হাজার মালিক-কর্মচারী

আপডেট টাইম : ০৮:৫২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩