ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

সারাদেশে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে হাঁসফাঁস করছেন কর্মজীবী মানুষ। বৃষ্টির আশায় হাহাকার চলছে চারিদিক। এসময় রাজধানীর আফতাবনগরে সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় এল ব্লক খেলার মাঠে অনুষ্ঠিত নামাজ পড়িয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

আশপাশের বিভিন্ন এলাকা থেকে নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজের পর অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়। এদিকে পাপ মোচনের আশায় দুই হাত তুলে অশ্রুসিক্ত চোখে দোয়ায় অংশ নেন মুসল্লিরা। এ সময় প্রাকৃতিক দূর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। আজ রাজধানীর তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে গত শনিবার রাজধানীতে সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আর টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গায়।

অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্তি চেয়ে বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়া সুন্নাত। হাদিস গ্রন্থে রাসূল (সা.) এর এই আমলের কথা বিবৃত হয়েছে। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) বিনয়ী ও বিনম্রভাবে সাধারণ পোশাক পরে ভীত হয়ে বের হন। অতঃপর দুই রাকাত নামাজ পড়েন; যেভাবে তিনি ঈদের নামাজ পড়েন। তবে তিনি তোমাদের এই খুতবার মতো কোনো খুতবা দেননি। (তিরমিজি, হাদিস : ১৫০৮)

অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) একদিন বৃষ্টি প্রার্থনার জন্য বের হন। তিনি আমাদের সঙ্গে নিয়ে আজান ও ইকামত ছাড়া দুই রাকাত নামাজ পড়েন। অতঃপর আমাদের উদ্দেশে খুতবা দেন। এরপর তার মুখ কিবলামুখী করে উভয় হাত ওপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি তার চাঁদর উল্টাপাল্টা করে পরেন। চাঁদরের ডান দিক বামে এবং বাম দিক ডানে নেন। (মুসনাদে আহমদ, হাদিস : ৮১২৮)

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

আপডেট টাইম : ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩