ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পয়েন্ট খুইয়ে চটেছেন বার্সা কোচ

লা লিগায় গেতাফের মাঠে হারের তেতো স্বাদ পেয়েছে বার্সেলোনা। এ ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাভি হার্নান্দেজের দলকে। এতে অবশ্য মোটেও খুশি নন বার্সা কোচ।

সোমবার গেতাফের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষেও তাদের ম্যাচের ফল ছিল একই। ২০০৫ সালের পর প্রথমবার লিগে এই অভিজ্ঞতা হলো তাদের।

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে। তবে খুব ধারাল আক্রমণ বা পরিষ্কার সুযোগ তেমন তৈরি করতে পারেনি তারা। গোটা ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে স্রেফ ৩টি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাভি বলেন, গেতাফের মাঠের অবস্থা ভালো ফুটবল খেলার উপযোগী ছিল না।

তিনি বলেন, ‘মাঠ আমাদেরকে পিছু টেনে ধরেছে। যদিও আমরা এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেতাফের জন্যও ভালো নয়।’

জাভির কথায়, ‘মাঠ ভালো থাকতে হবে, এটা তো একটা মৌলিক ব্যাপার। তবে এটা কোনো অজুহাত নয় এবং আমাদেরকে দ্রুত পথে ফিরতে হবে। মাঠের অবস্থা যতটা অস্বস্তিকর ছিল, সেটা বিবেচনায় এক পয়েন্টও খারাপ নয়।’

পরের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পয়েন্ট খুইয়ে চটেছেন বার্সা কোচ

আপডেট টাইম : ০১:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩