ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

পদ্মাসেতু অভিমুখে মোটরসাইকেলের ঢল

প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর পদ্মাসেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। এতে পদ্মাসেতু অভিমুখে মোটরসাইকেল নিয়ে ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই পদ্মাসেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছেন মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোল প্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

এদিকে পদ্মাসেতু পারাপারের মাওয়া টোল প্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে কয়েক হাজারো মোটরসাইকেলের সারি। বুধবার গভীর রাত থেকে সেতুতে পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেয় মোটরসাইকেল আরোহীরা।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ঘাটেই থাকবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী জানান, একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে। প্রথম ঘণ্টায় সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ১ হাজার ৫৩৭টি মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পদ্মাসেতু অভিমুখে মোটরসাইকেলের ঢল

আপডেট টাইম : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩