ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

শাকিব-বুবলী বিচ্ছেদের ইস্যু নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

শাকিব খান এবং শবনম বুবলী। ঢালিউডের জনপ্রিয় তারকাজুটি তারা। পর্দায় তাদের জুটিতে মুগ্ধ দর্শক। ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তারা। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে আলোচনা আবারো শুরু হয়। এটি প্রকাশিত হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা। প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার (১০ মে) সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য। সেখান থেকে পাঁচটি প্রশ্নও রেখেছেন শাকিব খানের কাছে।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিবের ঠিক একই ঘটনায় বেশ বির্তক তৈরি হয়েছিল। বুবলীর সঙ্গে শাকিবের ঘটনা প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো রেষারেষিতে রূপ নিয়েছিল। যদিও এখন কিছুটা কম। তবে ফের এই ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস।

তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটুকুই বলব কী হচ্ছে আর কী হবে তা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শাকিব-বুবলী বিচ্ছেদের ইস্যু নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩