ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

৪০ বছর বয়সে সন্তানের মা হলেন গওহর

বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান। ৪০ বছর বয়সে সন্তানের মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ মে) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। ২০২০ সালের ডিসেম্বরে মাত্র পাঁচ মাসের পরিচয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের দুই বছর মধ্যে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে গওহর খান লিখেন, ‘আনন্দ কি তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেওয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন।’

গওহরের মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বলিউডের একাধিক তারকা। আনুশকা শর্মা লিখেছেন, ‘অভিনন্দন।’ সমীরা রেড্ডি বলেন, ‘শুভেচ্ছা।’ দিয়া মির্জা লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ কিশ্বর মার্চেন্ট বলেন, ‘মাশাআল্লাহ! তোমাদের অনেক অভিনন্দন জানাই।’

এর আগে, গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর শেয়ার করে নেন গওহর খান ও জায়েদ দরবার। গওহরের বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম রোড়ে,পঙ্খুরি অবস্থি, মাহি ভিজ, প্রীতি সিমনস, রঘু-রাজীবরা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিওবার্তা শেয়ার করে গওহর জানিয়েছিলেন, অ্যাডভেঞ্চার চলতে থাকবে। আমরা দুই থেকে তিন হচ্ছি।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম আলোচনা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারও অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান। আর এবার নতুন ইনিংস শুরু হলো এই দম্পতির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

৪০ বছর বয়সে সন্তানের মা হলেন গওহর

আপডেট টাইম : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩