ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

সড়কে উল্টে পিকআপ, প্রাণ গেল চালকের

মাদারীপুরের ডাসার উপজেলায় পিকআপ উল্টে শাকিল হাওলাদার নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক।

জানা যায়, সকালে গরুবোঝাই পিকআপ নিয়ে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন শাকিল। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে হঠাৎ করে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, পিকআপে একাই ছিলেন ওই চালক। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চাপা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন হাইওয়ে করেছে পুলিশ। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সড়কে উল্টে পিকআপ, প্রাণ গেল চালকের

আপডেট টাইম : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩