ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর…

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ দাবির অভিযোগে মো. সোহান মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) রাজবাড়ীর কালুখালী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারের সময় সোহানের হেফাজত থেকে ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। সিটি সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত মো. সোহান মোল্যার সঙ্গে এক কলেজছাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয়। তাকে বিয়ের আশ্বাস দেখালে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মেসেঞ্জার ও মোবাইল ফোনে প্রায়ই কথা হতো। কথা বলার সময় মোবাইলে ধারণকৃত আপত্তিকর ভিডিও সংরক্ষণ করে রাখেন সোহান। পরবর্তীকালে রেকর্ডকৃত ছবি ও ভিডিও কলেজছাত্রীর আত্মীয়স্বজনদের কাছে পাঠানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ দাবি করে সে। পরে ওই কলেজছাত্রীর অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে সিটি-সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম।

সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সোহান মোল্যার অবস্থান শনাক্ত করে রাজবাড়ীর কালুখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেসেঞ্জারে অপরিচিত অনেক মেয়ের সঙ্গে সোহানের আপত্তিকর তথ্য পাওয়া গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর…

আপডেট টাইম : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩