ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

রাজধানীতে ঝুম বৃষ্টি, জনজীবনে ফিরল স্বস্তি

রাজধানীতে শুক্রবার সকাল থেকেই সূর্যের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা চলছে। তখন থেকেই আকাশ ভাঙা বৃষ্টির ইঙ্গিত ছিল। ঘড়ির কাটায় বেলা সোয়া ১১টা বাজতেই রাজধানীজুড়ে নেমেছে ঝুম বৃষ্টি।

দীর্ঘদিনের তীব্র দাবদাহের পর প্রত্যাশিত এই বৃষ্টি রাজধানীর মানুষের শরীরের এনে দিয়েছে শীতল পরশ। এতে জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। রাজধানীর ফার্মগেট, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা, উত্তরা, মালিবাগ ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে।

এর আগে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুই বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গা, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ বা দাবদাহ নিয়ে বলা হয়, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী 

রাজধানীতে ঝুম বৃষ্টি, জনজীবনে ফিরল স্বস্তি

আপডেট টাইম : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩