ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, প্রাণে বাঁচতে বাস থেকে লাফ দেন গার্মেন্টকর্মী

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযাগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুন) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় জীবন বাঁচাতে ওই নারী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা সীডস্টোর একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টকর্মী দুই সন্তানের জননী বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে বাসের চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালান। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করেন। পরে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান।

এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। সেই সঙ্গে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতারের কথাও নিশ্চিত করেছে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

এদিকে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রোগীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভালুকা থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, প্রাণে বাঁচতে বাস থেকে লাফ দেন গার্মেন্টকর্মী

আপডেট টাইম : ০১:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩