ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

কীর্তনের টানে লন্ডনে বিরাট-আনুশকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তার ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের কয়েক বছরের মাথায় মেয়ে ভামিকা এসেছে তাদের জীবনে। তারপর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন আনুশকা।

ছুটিতে রয়েছেন কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর আগে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে।

কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা বর্তমানে লন্ডনে রয়েছেন। সম্প্রতি কীর্তন শুনতে গিয়েছিলেন কোহলি ও আনুশকা। তারকা দম্পতির অনেক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। লন্ডনে কৃষ্ণদাসের কীর্তনে অংশ নিয়েছিলেন। কৃষ্ণদাস একজন আমেরিকান কণ্ঠশিল্পী। তিনি ভক্তিমূলক গানের জন্য পরিচিত।

বিরাট ও অনুষ্কা এরই মধ্যে অনেক ধর্মীয় স্থান পরিদর্শন করেছেন। দুজনে কিছুদিন আগেই মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির পরিদর্শন করেন। দুজনে বৃন্দাবনও গিয়েছেন।

সাম্প্রতিক কীর্তনে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনেক ছবি শেয়ার করা হয়েছে। ছবি ও ভিডিও নিয়ে ভক্তরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কীর্তনের টানে লন্ডনে বিরাট-আনুশকা

আপডেট টাইম : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩