ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জুম্মন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
বুধবার রাতে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাতুয়াইল ব্রিজের রেলিংয়ে বসে থাকা লোকজন ওপর তুলে দেয়। এতে মোটরসাইকেলচালকসহ চার জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানাবো।

নিহতের ভগ্নিপতি মো. আকবর হোসেন জানান, মাতুয়াইল মাদরাসা বাজার এলাকায় ব্রিজের ওপর রেলিংয়ে চার বন্ধু বসে গল্প করছিল। ঐ রাস্তাটি এখনো নির্মাণাধীন।

তিনি বলেন, ঐ ব্রিজের রাস্তাটিতে গাড়ি চলাচল শুরু হয়নি। সেই রাস্তায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা লোকজনের ওপর তুলে দিয়ে পড়ে যায়। এতে ঐ চালকসহ পাঁচজন আহত হয়। গুরুতর আহত জুম্মনকে আমরা হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার মৃত্যু হয়।

আকবর হোসেন আরো জানান, নিহত জুম্মন বাসে হেলপারি করত, মাঝে মধ্যে অটোরিকশা চালাতো। তার বাবার নাম মৃত নসু মিয়া। পুরোন ঢাকার আগামাছি লেনে তাদের স্থানীয় বাড়ি হলেও তারা বর্তমানে মাতুয়াইল মাছপাড়া এলকায় বসবাস করতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। বড় বোনের নাম নাসরিন আক্তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আপডেট টাইম : ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩