ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

মায়ের হীরার গয়না চুরি করে যা করেছিলেন রণবীর

বি-টাউনের যাত্রাটা শুরু করেছিলেন বেশ সাদামাটা ভাবেই। তবে ধীরে ধীরে রুপালি পর্দায় নিজের জাত চিনিয়েছেন ঠিকই। বক্স অফিসে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি রণবীর সিংয়ের কথা।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনের জন্যও বেশ আলোচনায় থাকেন রণবীর। পোশাকের ডিজাইন, রং ইত্যাদি নির্বাচনে তিনি বরাবরই অন্যদের চেয়ে আলাদা থেকেছেন।

শুধু পোশাকেই যে রণবীরের ফ্যাশন এমনও কিন্তু নয়। এই অভিনেতা কানে দুল পরতেও পছন্দ করেন। আর সে কারণে মায়ের গয়নার বাক্স থেকে হীরার দুল চুরি করে নিজে পরেছিলেন। ‘কফি উইথ করণ’র একটি পর্বে সে কথা জানিয়েছেন রণবীর নিজেই।

তবে চুরি করেও ছাড় পাননি এই অভিনেতা। পরে এর মূল্যও চোকাতে হয়েছিল তাকে। মায়ের যে কানের দুল চুরি করেছিলেন তিনি, সেটির থেকেও মূল্যবান হীরার দুল কিনে মাকে উপহার দিয়েছেন।

রণবীরের এমন কাণ্ড জেনে করণ জোহর বলেন, ‘এজন্যই আমার মা তোমাকে এত পছন্দ করে। এখন মা আমার কাছে বায়না করেছেন উপহারস্বরূপ তাকে কানের দুল কিনে দেওয়ার জন্য।’

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। যেখানে এই দু’জন বাদেও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

মায়ের হীরার গয়না চুরি করে যা করেছিলেন রণবীর

আপডেট টাইম : ০৮:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩