ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

নির্জন শ্মশানঘাটে পাওয়া গেল ফুটফুটে নবজাতক

নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর গ্রামের নির্জন চৌরাপাড়া শ্মশানঘাটে এক নবজাতককে পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, নবজাতকটি এলাকারই কারও হবে। কেউ হয়তো নির্জন এ শ্মশানঘাটে ফুটফুটে মেয়ে শিশুটিকে ফেলে গেছে। সময়মতো মানুষের চোখে পড়ায় প্রাণে বেঁচেছে শিশুটি।

নবজাতকটির বয়স এক থেকে দুদিন হতে পারে বলে ধারণা করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মান্দারুয়া গ্রামের সরাজ মিয়ার স্ত্রী জয়বানু ও ছেলে তপন মিয়া চৌরাপাড়া শ্মশানঘাটের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় নবজাতকটি হঠাৎ তাদের চোখে পড়ে।

মাসুল তালুকদার বলেন, উঁচু শ্মশানঘাটটির চারদিক পানিতে ঘেরা। আশপাশে কোনো লোকজন না থাকায় জয়বানু ও তার ছেলে নবজাতকটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে এলাকার লোকজন শিশুটির ছবি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরো জানান, নবজাতক শিশুটি মেয়ে। সে সম্পূর্ণ সুস্থ আছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত নবজাতকটির মা-বাবার কোনো সন্ধান মেলেনি। মান্দারুয়া গ্রামের সরাজ মিয়ার পরিবার নবজাতকটিকে নিজেদের কাছে যত্নে রেখেছেন। বুধবার (৫ জুলাই) সকালে গিয়ে নবজাতকটিকে দেখে তার লালন পালনের বিষয়ে করণীয় ঠিক করা হবে।

তিনি আরো বলেন, দাবিদার কাউকে না পেলে সরাজ মিয়ার পরিবার নবজাতকটিকে লালন-পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নিয়মানুযায়ী নবজাতকের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্জন শ্মশানঘাটে পাওয়া গেল ফুটফুটে নবজাতক

আপডেট টাইম : ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩