ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জে সালিস চলাকালে যুবক খুন, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের বন্দরে সালিস চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব নামে এক যুবক হত্যার ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। এরপর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজিবকে হত্যা করেন আসামিরা।

নিহত রাজিবের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে রাতুল, সনেটসহ ১১ জনের নাম উল্লেখ করে দুপুরে বন্দর থানায় মামলাটি করেন। গ্রেফতারকৃতরা হলেন- কানু, শিমুল ও সৌরভ। তারা সবাই বন্দরের নবীগঞ্জ কাইতাখালী রূপনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বন্দরের নবীগঞ্জ কাইতাখালী এলাকার তারা মিয়ার ছেলে রাজিব ও নবীগঞ্জ কদমতলী রূপনগর এলাকার কালাম মিয়ার ছেলে রাতুল একই গ্রুপের সদস্য হিসেবে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা করতেন। একটি অটোরিকশা চুরির ঘটনা নিয়ে সম্প্রতি রাজিবের সঙ্গে রাতুলের বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবাংকুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংসদে এ নিয়ে সালিস বৈঠক বসে। সালিস চলাকালে রাতুলসহ কয়েকজন রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাজিবকে উদ্ধার করে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নারায়ণগঞ্জে সালিস চলাকালে যুবক খুন, গ্রেফতার ৩

আপডেট টাইম : ১১:০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩